গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home East Medinipur সরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মীকে ধর্ষণ! ধৃত ১

    সরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মীকে ধর্ষণ! ধৃত ১

    0
    201
    ছবি সৌজন্যে : নিজস্ব
    আর জি কর হাসপাতালের ছায়া এবার পাঁশকুড়া সুপার স্পেশালিটি মেডিক্যালেতে। হাসপাতালের মধ্যেও এবার অস্থায়ী মহিলা স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ঠিকাদার সংস্থার ফেসিলিটি ম্যানেজার তথা তৃণমূল কর্মী শেখ জাহির আব্বাস খান-র বিরুদ্ধে।
    কোলাঘাট থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, রবিবার রাতে ডিউটির সময় ওষুধ দেওয়ার নাম করে হাসপাতালেরই একটি ফাঁকা ঘরে শেখ জাহির আব্বাস ওই তরুণীকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। এমনকি ঘটনা প্রকাশ্যে না আনার জন্যও হুমকি দিয়েছেন অভিযুক্ত বলে খবর। জানা গিয়েছে, পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে একটি বেসরকারি সংস্থার অধীনে ওয়ার্ড গার্ল হিসেবে কাজ করতেন তমলুক থানার অন্তর্গত এলাকার এক তরুণী। তাঁর দাবি, ওই কোম্পানির ফেসিলিটি ম্যানেজার যিনি পাঁশকুড়া হাসপাতালে কর্মরত ছিলেন হাসপাতালের ভিতরেই একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ। এই ঘটনা বাইরে না আনার জন্য একাধিকবার তাকে হুমকি দেয় বলেও অভিযোগ। এরপর সোমবার পাঁশকুড়া থানায় ওই তরুণী লিখিত অভিযোগ দায়ের করে। পাঁশকুড়া পুলিশ সূত্রে খবর, অভিযোগ পাওয়ার পরই কোলাঘাট থেকে ওই অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পাঁশকুড়া থানার পুলিশ।
    শাসক দলের মদতেই দিনের পর দিন অভিযুক্তের দৌরাত্ম্য, দাবি বিজেপির। কেউ দলের নাম নিতেই পারে, দোষী হলে শাস্তি পাবে, অভিযুক্ত নিয়ে বিজেপির অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি তৃণমূলের। এদিকে, পাঁশকুড়াকাণ্ডে রিপোর্ট তলব করেছে স্বাস্থ্যভবন।