গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Lifestyle চিনির স্বাস্থ্যকর বিকল্প

    চিনির স্বাস্থ্যকর বিকল্প

    0
    86
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    দৈনন্দিন খাবারে চিনির ব্যবহার আমাদের কাছে স্বাভাবিক হলেও অতিরিক্ত পরিমাণে বিশুদ্ধ চিনি শরীরের জন্য নীরব ক্ষতির কারণ হয়ে উঠছে।

    আধুনিক খাদ্যাভ্যাসে চিনি প্রায় সর্বত্রই লুকিয়ে আছে, যার ফলে বাড়ছে ওজন, ডায়াবেটিস, হৃদরোগ ও হরমোনজনিত নানা জটিলতার ঝুঁকি। এই বাস্তবতায় স্বাস্থ্যকর চিনির বিকল্প নিয়ে সচেতন হওয়া এখন সময়ের দাবি।এদিকে,বিশুদ্ধ চিনির ক্ষতিকর দিক হলো,বিশুদ্ধ চিনি শরীরে প্রবেশ করলেও তেমন কোনো পুষ্টিগুণ যোগ করে না।বরং এটি রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দেয়, যার ফলে ইনসুলিনের ভারসাম্য বিঘ্নিত হয়। দীর্ঘদিন এই অভ্যাস চলতে থাকলে ডায়াবেটিসসহ নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। তাই সাধারণ চিনির পরিবর্তে প্রাকৃতিক মিষ্টির দিকে ঝোঁকাই হতে পারে বুদ্ধিমানের কাজ। এরমধ্যে,চিনির সবচেয়ে জনপ্রিয় বিকল্পগুলোর মধ্যে স্টেভিয়া অন্যতম।এটি একটি প্রাকৃতিক উদ্ভিদ থেকে তৈরি এবং সাধারণ চিনির তুলনায় অনেক বেশি মিষ্টি হওয়ায় অল্প পরিমাণেই যথেষ্ট। সবচেয়ে বড় সুবিধা হলো, স্টেভিয়াতে ক্যালরি প্রায় নেই এবং এর গ্লাইসেমিক ইনডেক্স খুবই কম। ফলে এটি রক্তে শর্করা বাড়ায় না এবং ডায়াবেটিস রোগীদের জন্য তুলনামূলকভাবে নিরাপদ।ওদিকে,মঙ্ক ফ্রুট হলো আরেকটি প্রাকৃতিক মিষ্টি, যা ছোট তরমুজের মতো দেখতে একটি ফল থেকে পাওয়া যায়।এতে থাকা শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট শরীরের কোষকে সুরক্ষা দিতে সাহায্য করে। যেহেতু এটি রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায় না, তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে আগ্রহীদের কাছে এটি বেশ কার্যকর একটি বিকল্পতুলনামূলকভাবে ম্যাপল সিরাপ ও ব্ল্যাকস্ট্র্যাপ মোলাসেস সাধারণ চিনির চেয়ে কিছুটা ভালো বিকল্প হিসেবে ধরা হয়। বিশুদ্ধ ম্যাপল সিরাপে থাকা প্রাকৃতিক উপাদান রক্তে শর্করা ধীরে শোষিত হতে সহায়তা করে। অন্যদিকে ব্ল্যাকস্ট্র্যাপ মোলাসেসে আয়রন, ভিটামিন বি এবং বিভিন্ন খনিজ উপাদান থাকায় এটি রক্তস্বল্পতার ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে।তবে এসব বিকল্পও পরিমিত মাত্রায় গ্রহণ করাই নিরাপদ।পাশাপাশি,নারকেল ফুলের রস থেকে তৈরি কোকোনাট সুগার স্বাদ ও গঠনে সাধারণ চিনির কাছাকাছি হওয়ায় রান্নায় সহজেই ব্যবহার করা যায়। এতে সামান্য পরিমাণে ভিটামিন ও অ্যান্টি-অক্সিডেন্ট থাকলেও এটি সীমিত পরিমাণে খাওয়াই স্বাস্থ্যসম্মত। এর বাইরে খেজুর চিনি কিংবা কলা, আপেল, নাশপাতির মতো ফল ব্লেন্ড করে তৈরি পিউরি খাবারে প্রাকৃতিক মিষ্টতা অ্যাড করতে পারে। এসব বিকল্পের বড় সুবিধা হলো, এতে ফলের ফাইবার ও পুষ্টিগুণ বজায় থাকে, যা হজমে সাহায্য করে এবং দীর্ঘ সময় পেট ভরা রাখে।আর,মধু প্রাচীনকাল থেকেই একটি জনপ্রিয় প্রাকৃতিক মিষ্টি। কাঁচা ও অপরিশোধিত মধুতে অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ থাকায় এটি প্রদাহ কমাতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। যদিও মধুও এক ধরনের চিনি, তবুও এর প্রাকৃতিক গুণাগুণ একে বিশুদ্ধ চিনির তুলনায় অনেক বেশি উপকারী করে তোলে।তবে, চিনির বিকল্প বেছে নেওয়ার সময় মনে রাখতে হবে, কোনো মিষ্টিই পুরোপুরি ক্ষতিমুক্ত নয়।

    স্বাস্থ্য ভালো রাখার মূল চাবিকাঠি হলো পরিমিত ব্যবহার এবং সঠিক খাবারের সঙ্গে সঠিক বিকল্প নির্বাচন।তাই স্বাস্থ্যকর জীবনযাপনের পথে এক ধাপ এগোতে চাইলে আজ থেকেই সচেতনভাবে স্বাস্থ্যসম্মত চিনির বিকল্প বেছে নেওয়া জরুরি।