ফের পিছলো এসএসসি মামলা, আশায় চাকরিপ্রাপকরা

0
123
ছবি সৌজন্যে : নিজস্ব

এসএসসি মামলার শুনানি ২৭ জানুয়ারি পর্যন্ত পিছিয়ে যেতেই হতাশ শিক্ষক-শিক্ষিকারা। তবে এখনও হাল ছাড়তে নারাজ।

ধর্মতলার মঞ্চ থেকে আন্দোলনকারী চাকরিপ্রাপকরা বলেছেন বঞ্চনার দিন কবে শেষ হবে সেদিকে তাকিয়ে রয়েছেন। আশা করছেন ২৭ তারিখের রায়ের পর আবার তাঁরা স্কুলে ফিরতে পারবেন। ফলে এখনও ঝুলেই রইল ২৬ হাজার চাকরির ভবিষ্যৎ। যোগ্য অযোগ্য চাকরিপ্রাপকদের আলাদা করতে তদন্তের আবেদন করেছিলেন গ্রুপ সি চাকরিপ্রাপকদের আইনজীবী।

এই প্রসঙ্গে আদালত জানিয়েছে ২৭ তারিখ সিবিআই, রাজ্য সরকার ও চাকরিপ্রাপকদের আইনজীবী সবার বক্তব্য শুনবে আদালত।