গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Kolkata ফের পিছলো পার্থ-র জামিন মামলা

    ফের পিছলো পার্থ-র জামিন মামলা

    0
    93
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    আবারও পিছলো পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের মামলা। নিয়োগ দুর্নীতি নিয়ে সিবিআইয়ের এক মামলার জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেনর রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
    বুধবার হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে সেই মামলার শুনানির কথা থাকলেও তা পিছিয়ে যায়। শুনানির শুরুতেই আদালতে সিবিআই আরও কিছুটা সময় চেয়ে আবেদন করে। সেই আবেদন মঞ্জুর করেন বিচারপতি শুভ্রা ঘোষ। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে ২০২২-এ গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়। পরে গ্রুপ সি, গ্রুপ ডি সহ একাধিক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর। পরে ইডির পাশাপাশি মামলা শুরু করে সিবিআই।
    তাঁরাও জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে। পয়লা সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।