
হাইকোর্ট, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও পদক্ষেপ করেনি স্কুল সার্ভিস কমিশন। প্রশ্ন তুলে আদালত অবমাননা মামলার মামলায় হাইকোর্টে শুনানি সোমবার পর্যন্ত পিছিয়ে গিয়েছে।
ফলে সাময়িক স্বস্তিতে স্কুল সার্ভিস কমিশন এবং স্কুল শিক্ষা দফতর। বুধবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রসিদির ডিভিশন বেঞ্চে এসএসসি সওয়াল করে সংশ্লিষ্ট মামলার গ্রহণযোগ্যতা নেই। কারণ এই সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। তাই মামলা করতে হলে সর্বোচ্চ আদালতে যেতে হবে মামলাকারীকে। অন্যদিকে মামলাকারীদের আইনজীবীর যুক্তি আদালত নিজস্ব ক্ষমতা রয়েছে অবমাননা মামলা শোনার। সোমবার মামলার পরবর্তী শুনানি রয়েছে। ২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্ট যা নির্দেশ দিয়েছিল সেগুলো কেন কার্যকর হচ্ছে না তা নিয়েই প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা হয়। আগের শুনানিতে বিচারপতি বসাক আদালতের নির্দেশ মেনে অযোগ্য শিক্ষকদের বেতন ফেরত সহ ওএমআর প্রকাশের কথা বলে।
মামলাকারীদের দাবি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও পদক্ষেপ করেনি এসএসসি। যা আদালত অবমাননার সামিল।
