
পশ্চিমবঙ্গের বিএলও-রা যদি তৃণমূলের দাদা-দিদির কথা শুনে চলে তবে তাঁদেরও বিহারের বিএলও-দের মত জেলে যেতে হবে।
আমতলায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়ে এভাবেই বিএলও-দেড় এমনই বার্তা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেছেন, ৫২ জন বিএলও বিহারের জেলে রয়েছেন। এটা মাথায় রাখবেন। তৃণমূলের কথা, বিজেপির কথা শুনবেন না। কেবল নির্বাচন কমিশনের কথা শুনবেন। বিহারের ৫২ জন বিএলও কিন্তু এখনও জামিন পাননি। এরপরই শুভেন্দু রীতিমতো হুঁশিয়ারি দেন, জেলে যাওয়ার জন্য তথ্য, নথি বিজেপি জোগাড় করে দেবে। শুভেন্দু বলেন, বিএলও-রা কোনও দল, কোনও দাদা-দিদির কথা শুনবেন না। নাহলে ভয়ঙ্কর পরিণতি হবে। পুলিশ বাধ্য হবে, গ্রেফতার করতে।
আর পুলিশ যদি বাধ্য না হয়, যেখানে গেলে পুলিশ বাধ্য হবে, সর্ব ভারতীয় দল হিসাবে বিজেপি সেখানে যাবে।
