অশীতিপর ও অন্তঃসত্ত্বাদের বাড়িতে হিয়ারিং : কমিশন 

0
95
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
যাঁরা হাসপাতালে ভর্তি রয়েছেন, সন্তানসম্ভবা এবং ৮৫ বছরের বেশি বয়স যাঁদের, সেই সব ক্ষেত্রে বাড়িতে গিয়ে এসআইআর-র হিয়ারিং করা হবে। এসআইআর শুনানি নিয়ে টানা বিতর্কের আবহে এমনই নোটিস দিয়েছে কমিশন। তবে পঁচাশি বছরের নীচে যাঁদের বয়স, তাঁদের হিয়ারিংয়ের জন্য আসতে হবে।
বিশেষভাবে সক্ষমদের জন্যও বাড়িতে গিয়ে হিয়ারিং হবে বলে কমিশন জানিয়েছে। পাশাপাশি আজকের ঘটনায়, ডিজি ও সিপিকে সিইও আবার জানালেন সিকিউরিটির ব্যবস্থা নিশ্চিত করতে। ডিএম সকলের সিকিউরিটির ব্যবস্থা করছে রাজ্যে পুলিশের মাধ্যমে। বিএলএ ২ সংক্রান্ত নির্দেশ ইসি- এর থেকে আবেদন করেছেন সিইও। যে ঘটনা ঘটেছে আজ সি মুরুগান-এর সঙ্গে, সিইও তার রিপোর্ট চেয়েছে ডিএমও, ডিজি, নোডাল পুলিশ অফিসার এর থেকে। যে অভিযোগ উঠছে পাইলট কার দেওয়া হয়নি, সেই সব কিছু রিপোর্ট আসলে দেখবে সিইও।
যদি প্রয়োজন হয় এক্সট্রা সিকিউরিটির তার জন্য সেন্ট্রাল ফোর্স এর আবেদন করতে পারে রাজ্য। এরপর থেকে বিএলএ ২ নিয়ে সমস্যা হয়েছে সে বিষয়ে ইআরও, ডিইও সিদ্ধান্ত নেবেন, আইনত ব্যবস্থা ও সিদ্ধান্ত নিতে পারেন।মঙ্গলবারই কলকাতায় আসছেন ৬-৭ জন ডিইও-দের ডেকেছেন জ্ঞানেশ ভারতী।