ফেটেছে হৃদপিন্ড-ফুসফুস, পাঁজরের হাড় ভাঙা, রিপোর্ট ময়নাতদন্তে

0
43
ছবি সৌজন্যে : নিজস্ব
ফেটে গিয়েছিল হৃদপিন্ড, ফুসফুস, লিভার, কিডনি। ভেঙে গিয়েছে পাঁজরের সমস্ত হাড়। ভাঙা ছিল হাত-পায়ের হাড়ও।
জন্মদিনের পার্টির পরদিন লিফটে আটকে মর্মান্তিক মৃত্যুর উল্লেখ আর জি করে মৃত যুবকের ময়নাতদন্তের রিপোর্টে। উল্লেখ রয়েছে শরীরে ভিতরে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। মৃত অরূপ বন্দ্যোপাধ্যায়ের ডেথ ডিউটি টু পলিট্রমা। উল্লেখ রয়েছে ময়নাতদন্তের রিপোর্টে। আর জি করের এমএসভিপি সপ্তর্ষী চট্টোপাধ্যায় জানিয়েছেন লিফট কিছুটা উঠে এক জায়গায় দাঁড়ায়।
তখন বেরতে গিয়েই সম্ভবত দেওয়াল এবং লিফটের মাঝে আটকে পড়েন অরূপ বন্দ্যোপাধ্যায়। তার জেরে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে।