
চৈত্রের গরমে কাবু কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলি। এরমধ্যেই নতুন করেন দক্ষিণবঙ্গের চার জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
আপাতত দক্ষিণের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে তাপমাত্রা কিছুটা কমতেও পারে। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে প্রায় ৩ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী মঙ্গলবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা খুব বড় কোনও হেরফের হওয়ার সম্ভাবনা নেই।
পরবর্তী তিন দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে। তবে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন থেকে পাঁচ ডিগ্রি উপরেই থাকবে।




