উত্তর-পশ্চিম ভারতে তাপপ্রবাহের সতর্কতা, দক্ষিণে বৃষ্টি 

0
210
Heat wave warning in northwest India rain in south
Heat wave warning in northwest India rain in south

দক্ষিণ এবং পূর্ব ভারত স্বস্তি পেলেও আবার তাপপ্রবাহের কবলে পড়তে চলেছে উত্তর-পশ্চিম ভারত। মৌসম ভবন জানিয়েছে, ১৬ মে থেকে উত্তর-পশ্চিম ভারতে নতুন করে তাপপ্রবাহ শুরু হবে।

গরমের দাপট চলবে পশ্চিম রাজস্থান, পশ্চিম উত্তরপ্রদেশ এবং দক্ষিণ হরিয়ানায়। এছাড়াও আগামী চার দিন অস্বস্তিকর আবহাওয়া থাকবে সৌরাষ্ট্র এবং কচ্ছে ।মৌসম ভবন আরও জানিয়েছে, ১৬ এবং ১৭ মে তাপপ্রবাহ চলবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লিতেও। কয়েক দিনের বিক্ষিপ্ত বৃষ্টিতে পূর্ব এবং দক্ষিণ ভারত তাপপ্রবাহ থেকে আপাত রেহাই পেলেও, তাপমাত্রার পারদ চড়ছে উত্তর-পশ্চিম ভারতে।তবে ১৪ থেকে ১৯ মে পর্যন্ত উপদ্বীপীয় দক্ষিণ ভারতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে জানানো হয়েছে। এছাড়াও ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রেও আগামী কয়েক দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণ ভারতের তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকল, কেরল, মাহে, কর্নাটকে আগামী সপ্তাহ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।অন্যদিকে, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতে বজ্রবিদ্যুৎ-সহ বহালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ১৫-১৮ মে এই বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে মৌসম ভবন।