গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata তপ্ত বিধানসভা, সাসপেন্ড মনোজ, ওয়াকআউট বিজেপির 

    তপ্ত বিধানসভা, সাসপেন্ড মনোজ, ওয়াকআউট বিজেপির 

    0
    163
    ছবি সৌজন্যে : নিজস্ব
    সপ্তাহের শুরুতে ফের উত্তপ্ত রাজ্য বিধানসভার অধিবেশন। মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সময় ওয়েলের কাছে গিয়ে বিক্ষোভ, স্লোগান দেখাতে থাকেন বিজেপি বিধায়করা।
    যার জন্য কুমারগ্রামের বিধায়ক মনোজ ওঁরাওকে একদিনের জন্য সাসপেন্ড করে দিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এরপরই প্রতিবাদে ওয়াকআউট করে বিধানসভার বাইরে বেরিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির বিধায়করা। অভিযোগ, কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে বলছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় বিজেপি হই হট্টগোল করতে শুরু করে দেন। এরপর মনোজ ওঁরাওকে একদিনের জন্য সাসপেন্ড করা হয়। মার্শাল দিয়ে তাঁকে হাউস থেকে বের করে দেওয়া হয়েছে। প্রতিবাদে বিধানসভা ওয়াকআউট করে বিজেপি। বিধানসভার সিঁড়িতে বসে বিক্ষোভ দেখান। সামনে রাখা তুলসি গাছ। বিজেপি বিধায়কদের দাবি, ন্যায্য বিষয়ে কথা বলতে যখন চান, তখনই তাঁদের সাসপেন্ড করে মুখ বন্ধ করার চেষ্টা করা হয়। বিজেপির শিক্ষক সেলের বিধায়করা মুলতুবি প্রস্তাব জমা দেন।
    রাজ্যের শিক্ষাব্যবস্থার কী দশা, তা নিয়ে আলোচনা চান বিজেপি বিধায়করা। এছাড়া সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ২৬ হাজার চাকরিহারাদের ভবিষ্যৎ কী, তা নিয়ে বিধানসভায় আলোচনা চান বিজেপি বিধায়করা। তবে অধ্যক্ষ জানান, যেহেতু এই বিষয়টি বিচারাধীন তাই এ বিষয়ে বিধানসভায় আলোচনা সম্ভব নয়।