মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহ আরও বাড়বে 

0
185
The heat wave will increase till Tuesday
The heat wave will increase till Tuesday

দক্ষিণবঙ্গে আপাতত সিভিয়ার হিট ওয়েভ পরিস্থিতি জারি থাকবে। তার মধ্যেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে তার জেরে দক্ষিণবঙ্গে এখন অস্বস্তিকর গরম কমার সম্ভাবনা নেই।

উল্টে আগামী তিন দিন তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেই কারণে মঙ্গলবার পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গে সিভিয়ার হিট ওয়েভ সতর্কবার্তা জারি করা হয়েছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে তীব্র তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে।তা ছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও সিভিয়ার হিট ওয়েভ -র পরিস্থিতি রয়েছে বলে জানানো হয়েছে।শনিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রামে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের মালদহ এবং দুই দিনাজপুরে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে। বলা হচ্ছে যখন দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহ চলবে, তখন উত্তরবঙ্গের কিছু জেলায় আগামী সোম এবং মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার দুই ২৪পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বিক্ষিপ্ত ভাবে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জেলার সব জায়গায় বৃষ্টি হবে না। মঙ্গলবার দুই ২৪পরগনা, পুরুলিয়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বর্ধমান ও বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে তাতে স্বস্তি খুব একটা মিলবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস।