মুম্বইয়ে শুরু তাপপ্রবাহ, ৩ দিনের সতর্কতা

0
135
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
শীত যেতে না যেতেই মুম্বইতে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৩৮.৫ ডিগ্রিতে! যারফলে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে মৌসম ভবন। মুম্বই, থানে, পালঘর, রত্নগিরি এবং নভি মুম্বইয়ে জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। আবহাওয়া দফতর আইএমডি জানিয়েছে, আগামী তিন দিন মুম্বই-সহ মহারাষ্ট্রের বেশ কয়েকটি অঞ্চলে তাপপ্রবাহ চলবে।
ফেব্রুয়ারির শেষে সে রাজ্যের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অন্তত ৬ থেকে ৭ ডিগ্রি বেড়ে গিয়েছে, যা অস্বাভাবিক। ২৭ এবং ২৮ ফেব্রুয়ারি তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। তবে তাতে বিশেষ স্বস্তি মিলবে না।তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশ খানিকটা বেড়ে যাওয়ায় এই সময়ে স্থানীয়দের বেশি করে জল খেতে বলা হয়েছে, নয়তো শরীরে জলশূন্যতা দেখা দিতে পারে।
সঙ্গে শরীর শীতল রাখার জন্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শও দেওয়া হয়েছে।সান্তাক্রুজ়ের মতো বেশ কিছু আবহাওয়া কেন্দ্রের তথ্য বলছে, ওই অঞ্চলগুলিতে তাপপ্রবাহ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তবে তাপপ্রবাহ পরিস্থিতি সম্পর্কে এখনও সরকারি ভাবে কোনও রকম পদক্ষেপ করা হয়নি। এ ছাড়া, কোঙ্কণ উপকূলেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে।