গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Kolkata সময়ের আগে আন্দামানে বর্ষা, দক্ষিণে চলবে তাপপ্রবাহ

    সময়ের আগে আন্দামানে বর্ষা, দক্ষিণে চলবে তাপপ্রবাহ

    0
    129
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    অস্বস্তিকর গরমের মধ্যে সময়ের আগে আন্দামানে বর্ষা ঢোকার সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। ১৩ মে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আন্দামান সাগর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও আন্দামান নিকোবার দ্বীপপুঞ্জে পৌঁছে যাবে।
    সাধারণত বর্ষা এখানে ঢোকে ২২ মে। এবার নির্ধারিত সময়ের ৯ দিন আগেই বর্ষার আগমন হবে। অন্যদিকে দক্ষিণবঙ্গে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই অস্বস্তিকর গরম থাকবে। তাপমাত্রা থাকবে উষ্ণ ও আর্দ্র। তাপপ্রবাহের সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। তবে এরমধ্যে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব মেদিনীপুর দুই ২৪ পরগনায় রবি এবং সোমবার দু-একটি জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে।
    ঝোড়ো হাওয়া বইতে পারে ৩০-৫০ কিলোমিটার বেগে। অন্যদিকে উত্তরবঙ্গের ৫ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে।