দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধি, তাপপ্রবাহের সতর্কতা  

0
198
Temperature rise in South Bengal heatwave warning
Temperature rise in South Bengal heatwave warning
আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও বাড়বে। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার কলকাতা এবং হাওড়া জেলায় তাপপ্রবাহ না হলেও গরম এবং অস্বস্তিকর আবহাওয়া সারাদিন জুড়ে বজায় থাকবে।
এই দুই জেলা ছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তবে বুধবার থেকে কলকাতা এবং হাওড়ার পাশাপাশি দক্ষিণের সমস্ত জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আগামী দু’দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা দু’এক ডিগ্রি সেলসিয়াস কমলেও দু’দিন পর তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দু’দিন পর দক্ষিণবঙ্গজুড়ে তাপমাত্রা দু’ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহ চলতে পারে সেই পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দফতর।তাপপ্রবাহের কারণে বুধবার থেকে দক্ষিণের জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।