গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National তাপপ্রবাহ, দিল্লিতে সতর্কবার্তা

    তাপপ্রবাহ, দিল্লিতে সতর্কবার্তা

    0
    8
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    পারদ উঠছে। আগামী দু’তিন দিনে দিল্লির তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি সেলসিয়াস বেশি হবে। তার পরে বাড়বে আরও। তা পার হতে পারে ৪৫ ডিগ্রি। রবিবার আবহাওয়া দফতর এমনই বার্তা দিয়েছে।
    এই অবস্থা অন্তত ২২ মে পর্যন্ত থাকতে পারে। সেই সঙ্গে চলবে তাপপ্রবাহ। স্বাভাবিকের থেকে তাপমাত্রা অনেকটা বেশি হবে রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, ছত্তীশগড় এবং গোয়ায়। উত্তর ও মধ্য ভারত জুড়ে সর্বোচ্চ তাপমাত্রা দ্রুত বাড়ছে। পশ্চিম হিমালয় অঞ্চলে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
    এটি কেবল অস্বস্তিকরই নয়, বরং ক্লান্তিকর, স্বাস্থ্যহানিকর এবং সম্ভাব্য প্রাণঘাতীও। উত্তরাঞ্চল যখন তীব্র গরমে পুড়বে, তখন উত্তর-পূর্ব ভারত এবং দক্ষিণ ভারতের কিছু অংশে বজ্রপাত, বিদ্যুৎ চমক, দমকা হাওয়া এবং মাঝারি বৃষ্টিপাত দেখা যাবে। উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীর, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়েও বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।