
খোলা মনে সিগারেটে সুখটান দিলেই এবার মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে ফ্রান্সে। তাও আবার ১০০, ৫০০ নয়, কড়কড়ে ১৩ হাজার টাকা জরিমানা দিতে হবে। এমনই কঠোর নিয়ম চালু করা হচ্ছে।
শিশুরা যেখানে যায়, যেমন বাস স্টপ, পার্ক, স্কুল, খোলা মাঠ, খেলাধুলোর জায়গা, সমদ্র সৈকতের মতো জায়াগায় আর প্রকাশ্যে ধূমপান করা যাবে না। তবে ক্যাফের ছাদে ধূমপান করা যাবে। ফ্রান্সের স্বাস্থ্য ও পরিবার মন্ত্রী ক্যাথরিন ভোট্রিন এই ঘোষণা করেছেন।
তাঁর সাফ কথা, শিশুরা যেখানে থাকবে, সেখানে কোনওভাবে তামাক থাকবে না। ধূপপান করার স্বাধীনতা সেখানেই শেষ হয়ে যাবে যেখানে শিশুদের খোলা বাতাসে শ্বাস নেওয়ার অধিকার শুরু হয়।







