
গণনার মধ্যেই চলতে পারে প্রবল ঝড়-বৃষ্টি। এমনই সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে হতে পারে প্রবল বৃষ্টি।
সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কমলা সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবারও একই পরিস্থিতি বজায় থাকবে। বুধবার কিছুটা কমলেও ঝড়-বৃষ্টি সতর্কতা থাকছে। উত্তরের সব জেলাতেই ঝড়বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত।
সোমবার ও মঙ্গলবার মালদা, দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত পব পশ্চিম অক্ষরেখা বিস্তৃত রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর যে ঘূর্ণাবর্তটি ছিল তা এখন বাংলাদেশের ওপর রয়েছে। এই দুইয়ের প্রভাবে প্রায় রোজই ঝড় বৃষ্টি হচ্ছে।



