গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National জলমগ্ন রাস্তা, বন্ধ হাইওয়ে, ঝড়বৃষ্টিতে নাজেহাল মুম্বই

    জলমগ্ন রাস্তা, বন্ধ হাইওয়ে, ঝড়বৃষ্টিতে নাজেহাল মুম্বই

    0
    180
    ছবি সৌজন্যে : এক্স
    অসময়ের ঝড়বৃষ্টিতে নাজেহাল মহারাষ্ট্র! মুম্বই ও পুণে-সহ মহারাষ্ট্রের বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি এবং ঝড় শুরু হয়েছে। তাতে গ্রীষ্মের তীব্র দাবদাহ থেকে সাময়িক মুক্তি মিলেছে বটে, কিন্তু জল জমে গিয়ে বন্ধ হয়ে গিয়েছে একাধিক রাস্তা। যানজটের জেরে ভুগতে হচ্ছে নিত্যযাত্রীদের।
    আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার থেকে রাজ্যের কিছু অংশে আগামী চার দিন একই রকম আবহাওয়া থাকবে। জারি হয়েছে হলুদ এবং কমলা সতর্কতা। মঙ্গলবার সন্ধ্যা থেকে ভারী বৃষ্টির জেরে মুম্বইয়ের পোওয়াইয়ের মতো জনবহুল এলাকায় যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। জলবায়ু কমপ্লেক্সের কাছে ঝড়ে গাছ উপড়ে গিয়ে যান চলাচলে বিঘ্ন ঘটে। প্রবল বৃষ্টির জেরে ডুবে গিয়েছে অন্ধেরি সাবওয়ে। শেষমেশ ড্রেনেজ মেশিনের মাধ্যমে জল নিষ্কাশণের জন্য ঘটনাস্থলে পৌঁছোয় বৃহন্নুম্বই পুরসভার একটি দল। পুণেতেও দেখা গিয়েছে একই রকম দৃশ্য। সেখানে জল জমে গিয়েছে বিমানবন্দরেও। ঠাণে জেলার মিরা-ভায়ন্দর, রত্নগিরি জেলার ভেরভালি এবং ভিলাভাড়ে স্টেশনের মাঝে প্রবল বজ্রপাত ও ভূমিধসের খবর পাওয়া গিয়েছে।
    যার জেরে সন্ধ্যায় কোঙ্কণ রেলওয়ের পরিষেবা ব্যাহত হয়। মুম্বইয়ের আঞ্চলিক আবহাওয়া দফতর জানিয়েছে, কর্নাটক উপকূলের অদূরে পূর্ব-মধ্য আরব সাগরে একটি ঘূর্ণিঝড় দানা বেঁধেছে। যে কারণে বুধবার থেকে শনিবার পর্যন্ত মহারাষ্ট্রের বিস্তীর্ণ অংশে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি চলবে।