ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, কর্নাটকে জারি রেড অ্যালার্ট

0
122
ছবি সৌজন্যে : এক্স
একটানা ভারী বৃষ্টিপাতের জেরে বিপর্যস্ত কর্নাটকের উপকূল এলাকা। ইতিমধ্যেই আবহাওয়া দফতরের তরফে কর্নাটকের বিভিন্ন এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। পাশাপাশি পরিস্থিতি আরও খারাপ হওয়ারও ইঙ্গিত দেওয়া হয়েছে।
আগামী ১৭ জুন পর্যন্ত এই অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষভাবে ক্ষতিগ্রস্ত ম্যাঙ্গালুরু-সহ দক্ষিণ কন্নড় জেলা। জলমগ্ন শহরের একাধিক রাস্তা। কার স্ট্রিট, লোয়ার বেন্দুর, কোত্তার, পাদিল রেলওয়ে আন্ডারপাস-সহ বিভিন্ন রাস্তাগুলি বর্তমানে জলের তলায় চলে গিয়েছে।
ফলে চান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। বিভিন্ন আবাসনগুলিতেও প্রায় হাঁটু সমান জল জমে গিয়েছে। ঘরবন্দি হয়ে পড়েছেন বহু মানষ। বৃষ্টির কারণে দক্ষিণ কন্নড় জেলার বিভিন্ন স্কুল ও কলেজ বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে।