প্রবল বৃষ্টিতে মাটির বাড়ি চাপা পড়ে মৃত ৩

0
886
ছবি সৌজন্যে : নিজস্ব
প্রবল বৃষ্টিতে মাটির বাড়ি চাপা পড়ে দম্পতি সহ ৩ জনের মৃত্যু হয়েছে। পুরুলিয়ার টমনার ভান্ডারপুয়াড়া এলাকায় ঘটনার জেরে শোরগোল পড়েছে।
কয়েকদিন ধরেই টানা বৃষ্টি চলছে পুরুলিয়ায়। মঙ্গলবার সকালে আচমকাই ভেঙে পড়ে মাটির বাড়িটি। চাপা পড়ে যান ৬ জন। প্রথমে স্থানীয়রাই উদ্ধার কাজে হাত লাগায়। খবর পেয়ে এলাকায় পৌঁছয় টমনা থানার পুলিশ। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে বছর ৩০-র অমিত তাঁতি, তাঁর স্ত্রী বছর ২৫-র রিমঝিম এবং ৪০ বছর বয়সী মানিক শবরের মৃত্যু হয়েছে।
বাড়ি ভেঙে আহত হয়েছেন মানিক শবর, দলু শবর এবং এক শিশুও। আহতদের ভান্ডারি শবর স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা চলছে।