
পুরো দক্ষিণবঙ্গ জুড়ে কয়েকদিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশি বৃষ্টি হতে পারে সপ্তাহের শেষে। কোথাও ভারী বর্ষণ, কোথাও আবার ভারী থেকে অতিভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
কোথাও কোথাও ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। হতে পারে বজ্রপাতও। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগ কিছুটা কমতে পারে আগামী কয়েকদিন। বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকলেও আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই উত্তরের জেলাগুলিতে। তবে বিক্ষিপ্তভাবে সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতায় আকাশ খানিক মেঘলা। হালকা বৃষ্টি এবং বজ্রপাতের পূর্বাভাস রয়েছে শহরে। সঙ্গে ৩০-০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইতে পারে ঝোড়ো হওয়াও। শুক্রবারও জেলায় জেলায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
শনিবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলোয় ঝড়বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে ঝড়বৃষ্টি কিছুটা কমবে। মঙ্গল এবং বুধবার উপকূলীয় দুই জেলা ছাড়া আর কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
