গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata ১১ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, কলকাতাতেও

    ১১ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, কলকাতাতেও

    0
    135
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    রোদের দেখা নেই, সকাল থেকেই কলকাতার আকাশ মেঘে ঢেকে রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ছে। শুক্রবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস।
    আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার রাজ্যের সর্বত্র বজ্রবিদ্যুৎ-সহ কমবেশি ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ১১টি জেলায়। তবে মূলত উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই জেলাগুলি হল দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া। এ ছাড়া কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সপ্তাহান্তেও ঝড়বৃষ্টি চলবে। শনিবার ও রবিবার দুই ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, পুরুলিয়া, নদিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
    দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর। ওই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে। তবে সপ্তাহান্তে উত্তরের জেলাগুলিতে কোথাও কোথাও দু’-এক পশলা বৃষ্টি হতে পারে।