আট জেলায় ভারী বৃষ্টির সতর্কতা, ভিজবে কলকাতাও

0
206
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আরও কিছু দিন বৃষ্টি চলবে। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আটটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত ভাবে চলবে ঝড়বৃষ্টি।
হাওয়া অফিস জানিয়েছে, ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে হুগলি, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। কলকাতায় সোমবার থেকে বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। উত্তরবঙ্গেও দুর্যোগের পরিস্থিতি তৈরি হয়েছে।
কালিম্পং, দক্ষিণ দিনাজপুরে, মালদহ এবং মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে।