গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Kolkata দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা

    দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা

    0
    132
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    দুর্গা পুজোর আগেই আবহাওয়ার খামখেয়ালিপনা যেন আরও বেড়ে গিয়েছে। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সোমবার দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি থাকবে। স্বাভাবিকের থেকে বেশি তাপমাত্রা থাকবে। মঙ্গলবারও বৃষ্টির পরিমাণ কম থাকবে। সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। বাড়বে আর্দ্রতাজনিত।

    অস্বস্তি। দক্ষিণবঙ্গের কিছু জেলার কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার গরম ও অস্বস্তি অনেকটাই বাড়বে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সামান্য বাড়বে। দক্ষিণবঙ্গের বেশকিছু জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিযা, বাঁকুড়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি থেকে নিস্তার নেই। বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে।

    আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। উপরের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।