
সকাল থেকেই আকাশে মেঘ জমেছে। মঙ্গলের সকালে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা গিয়েছে শহরজুড়ে।
আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সামান্য পূর্বাভাস রয়েছে। কোথা কোথাও দেখা যেতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও। দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর সহ মুর্শিদাবাদ, ২৪ পরগনায় ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতিঘণ্টায় বইবে হাওয়া। চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভবনাও রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রে মঙ্গলবারই ভিজতে চলেছে মালদা ও দুই দিনাজপুর। বজ্রবিদ্যুৎ সহ হালকা-মাঝারি বৃষ্টিপাত দেখা যাবে এই দুই জেলায়।
একই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতিঘণ্টায় বইবে দমকা হাওয়াও। বৃষ্টির সম্ভবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারেও।








