গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata উত্তর-দক্ষিণে ভারী বৃষ্টি, ৩ জেলায় কমলা সতর্কতা

    উত্তর-দক্ষিণে ভারী বৃষ্টি, ৩ জেলায় কমলা সতর্কতা

    0
    128
    ছবি সৌজন্যে : নিজস্ব

    আরও কিছু দিন ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তর এবং দক্ষিণবঙ্গের কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণও। আরও অন্তত দু’দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে।

    শুক্রবার, শনিবার এবং সোমবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে শনিবার এবং রবিবার ভারী বৃষ্টি হতে পারে। এ ছাড়া শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে। এই তিন জেলায় কমলা সতকতা জারি করা হয়েছে। দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে দুর্যোগ চলতে পারে মঙ্গলবার পর্যন্ত। উত্তরবঙ্গেও ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। শুক্রবার দার্জিলিং-সহ উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    তবে ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি আর আলিপুরদুয়ারে। এর সঙ্গে শনিবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহারেও ভারী বৃষ্টি হবে। উত্তরের পাহাড়ঘেঁষা জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে সোমবার পর্যন্ত।