
রাতভর মাঝারি থেকে ভারী বৃষ্টিতে ইতিমধ্যেই জলমগ্ন কলকাতার একাধিক এলাকা। এরই মধ্য আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে শুক্রবারও বৃষ্টিতে ভাসবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকা।
মৎস্যজীবীদের এই মুহূর্তে সমুদ্রে যেতে নিষেধই করা হচ্ছে। দক্ষিণবঙ্গে পাশাপাশি উত্তরবঙ্গের দুই জেলাতেও ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দুই বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়ায় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সম্ভাবনা রয়েছে ভারী বর্ষণের। এছাড়া বাকি জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। লাল সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায়।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতেও ভারী বষ্টি হতে পারে। বাকি জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
