গ্রাম থেকে শহর
News & Much More

30.4 C
Kolkata
30.4 C
Kolkata
More
    Home Newsdesk রাজ্যে বন্যা পরিস্থিতি, জেলাশাসকদের ছুটি বাতিল

    রাজ্যে বন্যা পরিস্থিতি, জেলাশাসকদের ছুটি বাতিল

    0
    140
    RAJJE BONYA PORISTHITI JELA PRASHASHONER CHUTI BATIL
    RAJJE BONYA PORISTHITI JELA PRASHASHONER CHUTI BATIL

    লাগাতার বৃষ্টি তারওপর ডিভিসির জল ছাড়ায় রাজ্যের একাধিক জেলা জলমগ্ন। তার জেরে জেলাশাসকদের ছুটি বাতিলের নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। জেলায় জেলায় কন্ট্রোল রুম চালু করার নির্দেশ দিয়েছেন তিনি।

    মহকুমাস্তরেও কন্ট্রোল রুম চালু করতে বলা হয়েছে নবান্নের তরফে। বিপর্যয় মোকাবিলা দফতরকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। ত্রাণ সামগ্রী মজুত রাখার নির্দেশও দেওয়া হয়েছে। কোন জেলায় কি পরিস্থিতি নদীগুলো জল বিপদসীমার ওপরে রয়েছে কিনা। প্রতিমুহূর্তে জেলাশাসকদের নবান্নে রিপোর্ট পাঠাতেও বলা হয়েছে।