
ভারী বৃষ্টিপাত ও ধসে পড়শি দেশ নেপালে অন্তত ৪৭ জনের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিপদসীমার উপর দিয়ে বইছে কোশী, গণ্ডক, বাগমতীর মতো একাধিক নদী।প্রশসন সূত্রে খবর, সবচেয়ে ক্ষতিগ্রস্ত পূর্ব নেপালের ইলাম। কোশী প্রদেশের পুলিশ আধিকারিক দীপক পোখরেল জানিয়েছেন, সুর্যোদয় পুরসভায় পাঁচ জন, মানসেবুং পুরসভায় তিন জন, ইলামে ছয় জন, দেউমেইয়ে তিন জন এবং ফাকফোকতুমে এক জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ নেপালে বাজ পড়ে তিন জনের মৃত্যু হয়েছে। উদয়পুর জেলায় হড়পা বানে আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও বিভিন্ন এলাকা থেকে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এছাড়া বাগমতী, হনমন্তে, মনোহরা, ধোবি খোলা, বিষ্ণমতি, নাক্কাহ এবং বালখু নদীর জল হুহু করে বাড়ছে। ফলে বসতি এলাকাগুলিতেও জল ঢুকতে শুরু করেছে।
বেশ কয়েকটি জেলায় ধস এবং বন্যার আশঙ্কা বেড়েছে। তার মধ্যে রয়েছে সুনসারি, উদয়পুর, সাপতারি, কাঠমাণ্ডু সহ বহু এলাকা।








