
পূর্বাভাস মতোই ঘূর্ণিঝড় দানা’র প্রভাবে বৃহস্পতিবার থেকে প্রবল বৃষ্টিতে ভিজেছে কলকাতা-সহ বিস্তীর্ণ জেলা। শুক্রবার সকালেও বৃষ্টি থামার লক্ষণ নেই।
শক্তিশালী ঘূর্ণিঝড়টি সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। জানা গিয়েছে, এটি ক্রমঃশ মধ্যপ্রদেশ ও ছত্তীসগঢ়ে দিকে এগিয়েছে। শুক্রবার ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। রাজ্যের তিন জেলায় লাল সতর্কতাও জারি রয়েছে। কলকাতা সহ হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে। সাময়িক ভাবে দমকা হাওয়া বইছে। হাওয়া অফিস জানিয়েছে, অতি ভারী বৃষ্টি হবে কলকাতা সহ হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে। এদিকে, অনেক জায়গায় ঝড়ের কারণে গাছও ভেঙে পড়েছে। রাজ্যের একাধিক জেলায় এই ধরনের ছবি দেখা গেছে। বিশেষ করে সাগরের বিভিন্ন জায়গায় গতকাল রাতে বড় বড় গাছ রাস্তার ওপরে ভেঙে পড়েছে।
তবে শুক্রবার বিকেল থেকে উপকূল সহ সংলগ্ন পশ্চিমের জেলাগুলিতে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে।
ছবি সৌজন্যে : নিজস্ব








