গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home International টেক্সাসে ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা, মৃত অন্তত ১০

    টেক্সাসে ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা, মৃত অন্তত ১০

    0
    213
    ছবি সৌজন্যে : এক্স
    আমেরিকার টেক্সাসে টানা ভারী বৃষ্টির ফলে হঠাৎ বন্যায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও অনেকের এখনও খোঁজ মিলছে না বলে খবর মিলেছে।
    গত বৃহস্পতিবার সকালে টেক্সাসের সান অ্যান্টোনিও শহরে প্রববল বৃষ্টি শুরু হলে রাস্তাঘাট জলের তলায় তলিয়ে যায়।
    সান অ্যান্টোনিওয়র মেয়র রন নরেনবার্গ এক্স পোস্টে জানিয়েছেন, যাঁরা এখনও নিখোঁজ তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। বন্যা শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৭০ টিরও বেশি জলমগ্ন এলাকা থেকে উদ্ধার অভিযান চালানো হচ্ছে, ১৬টি ঝুঁকিপূর্ণ এলাকার পরিস্থিতি সর্বক্ষণ নজরে রাখা হচ্ছে।