
ইতিমধ্যে কেঁপে বৃষ্টির সাক্ষী থেকেছে কলকাতা এবং শহরতলি। শুক্রবারওড ঝড়-বৃষ্টি ও কালবৈশাখী হতে পারে। জানা গিয়েছে সোমবার পর্যন্ত এই বৃষ্টি চলবে।
তবে সোমবার মেঘলা আকাশ থাকার সম্ভাবনাই বেশি রয়েছে। মূলত মঙ্গলবার থেকে ক্রমশ তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রদেশ থেকে অসম পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। এই অক্ষরেখার জেরে সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে।অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই কমবেশি ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
রবিবার ঝড়বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার ও কোচবিহারেও। দমকা হাওয়ার বেগ পৌঁছাতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত।
