
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরি হয়েছে। এর ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন জগদ্ধাত্রী পুজোর সময় ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বষ্টি শুরু হবে। রবিবার এবং সোমবার দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুরে বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে ভারী বষ্টি অন্তত ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রামে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বুধবারও ভারী বৃষ্টি চলবে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়ায়। বৃহস্পতিবার সতর্কতা থাকছে নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমানে। কলকাতায় বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। মালদা, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। তা ঘনীভূত হয়ে শনিবারের মধ্যে নিম্নচাপ তৈরি হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। রবিবার একটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী তিনদিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আইএমডি।
২৭ অক্টোবরের মধ্যে ঘূর্ণিঝড় মন্থা-য় রূপ নিতে পারে। এটি সোজা উপকূলের দিকে এগোলে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের উপকূলে প্রভাব পড়তে পারে।









