গুজরাটে অঝোরে বৃষ্টি, মৃত্যু অন্তত ১৮ জনের

0
138
ছবি সৌজন্যে : এক্স

দেশের পশ্চিমের রাজ্য গুজরাটে মুষলধারে বৃষ্টির জেরে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের দক্ষিণ দিকের বাসিন্দাদের সাহায্য করতে দুর্যোগ মোকাবিলা দল মোতায়েন করা হয়েছে।

সবচেযে ক্ষতিগ্রস্ত পালিতানা ও জেসার শহরে গত ২৪ ঘন্টায় ৮৬৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। রাজ্যের ত্রাণ কমিশনার অলোক কুমার পাণ্ডে বলেছেন, ঝড়, বজ্রপাত, প্রতিকূল আবহাওয়া ও বাড়ি ধসে ওই প্রাণহানি ঘটেছে।

তিনি আরও বলেছেন, পরিস্থিতি সামাল দিতে রাজ্য সম্পর্ণরূপে প্রস্তুত, এবং দ্রুত ত্রাণ ও উদ্ধার অভিযান নিশ্চিত করার জন্য আন্তঃবিভাগীয় সমন্বয় জোরদার করা হচ্ছে।