রথের মুখে ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টি কলকাতা সহ দক্ষিণে

0
169
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
রথের মুখে মঙ্গলবার থেকেই চারদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে  হাওয়া  অফিস। পাঞ্জাব থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত  একটি অক্ষরেখা যেটি উত্তরপ্রদেশে ঘূর্ণাবর্তের ওপরে বিস্তৃত রয়েছে ।
তার জেরেই ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত চলবে বলে জানিয়ে  হাওয়া  অফিস। মঙ্গলবারের পর বুধবার ঝড়বৃষ্টির দাপট বাড়বে বলে পূর্বাভাস হাওয়া  অফিসের। বিশেষ করে হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিযা, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টিপাত হতে পারে। শুক্রবার রথের দিন ভারী হতে পারে দুই বর্ধমান এবং বীরভূমে।
বাকি জেলাগুলোয়  হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। শনিবার থেকে বৃষ্টির তীব্রতা কমবে। এদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুযারে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে শনিবার পর্যন্ত ।