
বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় রাজ্য জুড়ে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার কলকাতায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। দ-এক জায়গায় সতর্কতা জারি করা হয়েছে। ঝোড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায়। আপাতত দক্ষিণবঙ্গের আর কোনও জেলায় আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা নেই। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। এই পাঁচ জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা।
এছাড়া দুই দিনাজপুর এবং মালদহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের পাহাড়ঘেঁষা পাঁচ জেলায় ভারী বর্ষণ চলবে।
