কলকাতা-সহ জেলায় ভারী বৃষ্টি, সমুদ্রে না মৎস্যজীবীদের

0
141
Rain forecast amid uncomfortably hot weather
Rain forecast amid uncomfortably hot weather
রবিবার রাতভর ভারী বৃষ্টিপাতের পর সোমবারও কলকাতা-সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।
ইতিমধ্যেই ভারী বৃষ্টির জেরে কলকাতার একাধিক রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে। বৃষ্টির কারণে তাপমাত্রাও কমে গিয়েছে বেশ খানিকটা। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টিপাত জারি থাকবে হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে সোমবার অতি ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত-র ফলে সাগরের উপর ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে হাওয়া বইছে। দমকা হাওয়ার বেগ কখনও কখনও পৌঁছে যাচ্ছে ঘণ্টায় ৫৫ কিলোমিটারেও বেশি। পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে।