রবি থেকে মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কলকাতায়

0
105
ছবি সৌজন্যে : নিজস্ব
রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত শহরে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। সেই সঙ্গে বইতে পারে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।
সোমবার কলকাতা ও হাওড়ার কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং দুই বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে রবিবার থেকে, পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবারের পর আর কোনও জেলায় সতর্কতা জারি করা হয়নি।
অন্যদিকে জলপাইগুড়ি ভারী বৃষ্টি হবে বৃহস্পতিবার পর্যন্ত এছাড়া কালিম্পংয়ে রবিবার পর্যন্ত, আলিপুরদুয়ারে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দুই দিনাজপুর এবং মালদহে।