মসজিদ শিলান্যাসের জের, অবরুদ্ধ জাতীয় সড়ক

0
180
ছবি সৌজন্যে : নিজস্ব

বাবরি মসজিদের শিলান্যাস ঘিরে অবরুদ্ধ হয়ে পড়ল মুর্শিদাবাদের ১২ নম্বর জাতীয় সড়ক। শনিবার সকাল ১১টার পরেই বেলডাঙার বড়ুয়া মোড় থেকে রেজিনগর পর্যন্ত জাতীয় সড়কে যান চলাচলের গতি থমকে যায়।

বেলা গড়াতেই কলকাতামুখী লেনে পরপর গাড়ি দাঁড়িয়ে পড়ে। শিলিগুড়িমুখী লেনেও যানজট তৈরি হয়। যেখানে বাবরি মসজিদের শিলান্যাস হয়েছে, সেই জায়গাটি জাতীয় সড়ক থেকে মাত্র ৩০০ থেকে ৪০০ মিটারের মধ্যে। তার জেরেই রাস্তা ধরেই সভাস্থলে মানুষজন আসতে থাকেন। জাতীয় সড়ক ধরে মসজিদ নির্মাণের জন্য মাথায় ইট নিয়ে আসতেও দেখা যায় ধর্মপ্রাণ মানুষজনকে।

এরপরেই বহু গাড়িকে পলাশি থেকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হয়। তারপরেও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি যানজট।