
মা হলেন বলিউড অভিনেত্রী শারমিন সেগাল। ২৮ মে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি।
সম্প্রতি অভিনেত্রীর মা হওয়ার খবরটি জানা গেছে।উল্লেখ্য ২০২৩ সালে ইতালিতে বিয়ে করেন বিয়ের শারমিন ও আমান।শারমিন হলেন নির্মাতা সঞ্জয় লীলা বানসালির ভাইজি। অন্যদিকে আমান শিল্পপতি সামির মেহতার সন্তান।সঞ্জয় লীলা বানসালির সিরিজ হীরামান্ডি দিয়ে পরিচিতি পান শারমিন। ই সিরিজে তাঁর অভিনয়ের সমালোচনাও হয়। অনেকেই মনে করেন, নির্মাতার আত্মীয় হিসেবেই তিনি সুযোগ পেয়েছেন।২০১৯ সালে মালাল সিনেমা দিয়ে বলিউডের অভিষেক শারমিনের। এই সিনেমার জন্য তিনি ফিল্মফেয়ার পুরস্কারের সেরা নবাগত অভিনেত্রীর মনোনয়ন পান।
অভিনয় ছাড়া সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন শারমিন।ক্যামেরার পেছনে তিনি কাজ করেছেন মেরি কম ও বাজিরাও মাস্তানি ছবিতে।









