
জাতীয় সড়কে নেমে এসেছে হেলিকপ্টার। বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন পাইলট-সহ যাত্রীরা। বরাসু হেলিপ্যাড থেকে কেদারনাথের পথে রওনা দিয়েছিল একটি প্রাইভেট হেলিকপ্টার। কপ্টারে পাইলট-সহ ৬ জন যাত্রী ছিলেন।
জরুরি ল্যান্ডিয়ে পাইলটের সামান্য আঘাত লাগলেও বাকিরা সুরক্ষিত হয়েছেন বলে খবর। সকলকেই স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। উত্তরাখণ্ড সিভিল অ্যাভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটি-র তরফে জানানো হয়েছে, ক্রু এবং যাত্রীদের সকলেই নিরাপদ রয়েছেন।
কোনও হতাহতের খবর নেই। যেখানে হেলিকপ্টারটির এমার্জেন্সি ল্যান্ডিং করানো হয়, সেখানে একটি চার চাকার গাড়ি পার্কিং করা ছিল। কপ্টারের পিছনের অংশের ধাক্কায় গাড়িটি দুমড়ে গিয়েছে।








