গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment কটাক্ষের মুখে হেমা মালিনী

    কটাক্ষের মুখে হেমা মালিনী

    0
    89
    ছবি সৌজন্যে : এক্স

    অভিনেতা ধর্মেন্দ্রের প্রয়াণের পর থেকেই আলোচনার কেন্দ্রে তাঁর স্ত্রী, অভিনেত্রী হেমা মালিনী। স্বামীর মৃত্যুশোক কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করলেও নানা প্রশ্ন ও সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাঁকে।

    সম্প্রতি একটি ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেমা মালিনী।সেখানেই শুরু হয় নতুন বিতর্ক।অনুষ্ঠানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা গিয়েছে,বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন তিনি,গলায় মেডেল পরিয়ে দিচ্ছেন,তবে তাঁর মুখে নেই কোনো হাসি।গম্ভীর মুখভঙ্গি দেখে দর্শকের একাংশ বিরক্তি প্রকাশ করেন।ভিডিওটি ঘিরে নেটিজেনদের নানা মন্তব্য সামনে এসেছে। কেউ লিখেছেন, এই মুখ নিয়ে কেউ পুরস্কার দেয়? আবার কারও মন্তব্য, আপনি বুঝতেই পারেননি, বাচ্চারা কতটা কষ্ট পেয়েছে। এর থেকে পুরস্কার না দিলেই ভালো হতো।যদিও এর আগেও হেমা মালিনী একাধিকবার জানিয়েছেন, স্বামীর মৃত্যুর শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি তিনি।সম্প্রতি এ প্রসঙ্গে অভিনেত্রী হেমা মালিনী বলেছেন, ৫৭ বছর ধরে একজন মানুষের সঙ্গে জীবন কাটানোর পর এক মুহূর্তও তাঁকে ছাড়া ভাবতে পারেন না।

    এখনো এই শোক কাটিয়ে উঠতে পারেন নি। তবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঘিরে তৈরি হওয়া বিতর্ক নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি অভিনেত্রী হেমা মালিনী।