মমতার সামনে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ হেমন্তের

0
109
ছবি সৌজন্যে : এক্স

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ ইন্ডিয়া জোটের উপস্থিতিতে চতুর্থবারের জন্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন হেমন্ত সোরেন। 

 

বৃহস্পতিবার বিকেল চারটেয় মোরাবাদী ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ ইন্ডিয়া জোটের শীর্ষ নেতৃত্বের সামনেই মসনদে প্রত্যাবর্তন ঘটিয়েছেন হেমন্ত সোরেন। তাঁকে শপথবাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল সন্তোষকুমার গাঙ্গোয়ার। তাঁর শপথগ্রহণের অনুষ্ঠানকে মেগা শো হিসাবে তুলে ধরতে চেয়েছিল ইন্ডিয়া জোট। আর তাই এদিনে হেমন্ত সোরেনের শপথগ্রহণ ছিল বিরোধী জোটের শক্তি প্রদর্শন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, এনসিপি প্রধান শরদ পাওয়ার, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু, সিপিআইএমএল নেতা দীপঙ্কর ভট্টাচার্য, আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল, শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব ও মহাগাঁটবন্ধনের শরিক দল আরজেডি নেতা তেজস্বী যাদব, পিডিপি নেত্রী মেহবুবা মুফতি, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পুত্র উদয়নিধি স্ট্যালিন ও কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। লোকসভা নির্বাচনের পর ইন্ডিয়া জোট একের পর এক ধাক্কা খেয়ে চলেছে। এর আগে হরিয়ানায় কার্যত নিশ্চিত জয় হাতছাড়া হয়েছে কংগ্রেসের। মহারাষ্ট্রেও একপেশেভাবে জয় পেয়েছে বিজেপি জোট। ইন্ডিয়া জোট কার্যত ধরাশায়ী।

 

ফলে গোটা দেশে হতাশার মধ্যে হেমন্ত সোরেনই ইন্ডিয়া জোটের আশার আলো।