গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk ঝাড়খণ্ডে আস্থাভোটে জয় জেএমএমের, ধন্যবাদ হেমন্তের

    ঝাড়খণ্ডে আস্থাভোটে জয় জেএমএমের, ধন্যবাদ হেমন্তের

    0
    2258
    JMM wins trust vote in Jharkhand thanks to Hemant
    JMM wins trust vote in Jharkhand thanks to Hemant

    প্রত্যাশা মতো বিধানসভায় আস্থাভোটে সহজ জয় পেয়েছে হেমন্ত সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নেতৃত্বাধীন জোট। স্পিকার রবীন্দ্রনাথ মাহাতো জানিয়েছেন, কেউ বিরুদ্ধে ভোট দেননি। জেএমএমের নেতৃত্বাধীন সরকার বাঁচানোর জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সরেনকে ধন্যবাদ জানিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন।

    এদিকে, সোমবার আস্থাভোট শুরু হতেই বিধানসভায় হট্টগোল শুরু করেন বিরোধী দলের বিধায়করা। এরপর বিধানসভা ওয়াক আউট করে বিরোধী শিবির।জেল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের পর হেমন্ত সোরেনে সামনে মৃদু বাধা ছিল আস্থা ভোট। যদিও জয়ের ক্ষেত্রে নিশ্চিত ছিলেন হেমন্ত সোরেন। কারণ বিধানসভায় ঝাড়খণ্ড মুক্তি মোর্চার ২৭ জন বিধায়কের পাশাপাশি কংগ্রেসের ১৭টি এবং আরজেডির একজন বিধায়ক মিলে হেমন্ত সোরেনের হাতে রয়েছে ৪৫ জনের সমর্থন। অন্যদিকে, বিজেপির নেতৃত্বাধীন জোটে মোট ৩০ জন রয়েছেন। লোকসভা নির্বাচনের কারণে কক্ষের সদস্য সংখ্যা কমে যাওয়ায় ৩৮টি ভোটই যথেষ্ট ছিল আস্থা ভোটে জয়ী হতে। আস্থাভোট শুরু হতেই হেমন্ত সোরেনের পক্ষে ভোট পড়ে ৪৫টি। বিরোধী শিবির ওয়াক আউট করলেও সংসদে ছিলেন নির্দল বিধায়ক সূর্য রায়। তিনি অবশ্য ভোট প্রক্রিয়ায় অংশ নেননি। আস্থা ভোটে নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে ঝাড়খণ্ডের কুর্সিতে পুনর্বহাল হয়েছেন হেমন্ত সোরেন।