
ঝাড়খণ্ডের মাওবাদী উপদ্রুত এলাকাগুলিতে মোতায়েন সিআরপিএফ বাহিনীর জন্য সে রাজ্যে সরকারের কাছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বকেয়া প্রায় ১৩ হাজার ৩০০ কোটি টাকা।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখে সেই বিপুল অঙ্কের অর্থ মকুব করার আবেদন জানিয়েছেন ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলে সূত্রে খবর। চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, যদি ঝাড়খণ্ড সরকারকে এত বিপুল অঙ্কের অর্থ দিতে বাধ্য করা হয়, তা হলে ঝাড়খণ্ডের উন্নয়ন প্রকল্পগুলিতে তার বিরূপ প্রভাব পড়বে। তিনি আরও জানিয়েছেন, মাওবাদী হামলায় এ পর্যন্ত ঝাড়খণ্ড পুলিশের ৪০০-র বেশি কর্মী নিহত হয়েছেন।
গত বছর থেকে ছত্তীশগড়, তেলেঙ্গানা, বিহার, ওড়িশার পাশাপাশি ঝাড়খণ্ডেও মাওবাদী দমনে তৎপরতা বাড়িয়েছে যৌথবাহিনী। চলছে ধারাবাহিক সংঘর্ষ।








