হেরাফেরি ৩ : আইনি বিপাকে অক্ষয়

0
107
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

অক্ষয় কুমার আইনি জটিলতায় পড়তে যাচ্ছেন। হেরাফেরি থ্রি থেকে পরেশ রাওয়াল নিজেকে সরিয়ে নেওয়ার পর থেকেই পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে। যা নিয়ে আলোচনা এখনো তুঙ্গে।এবার শোনা যাচ্ছে, ছবিটিতে তাঁর অংশের স্বত্ব নাকি এখনও ছাড়েননি প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা।যার জেরে ছবিটি আদৌ তৈরি করা যাবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এর আগে হেরাফেরি’তে আর অভিনয় করতে চান না,এমনটা জানিয়ে শুরুতেই ছবি থেকে সরিয়ে দাঁড়িয়েছেন পরেশ।১৫ শতাংশ সুদ-সহ স্বাক্ষরের ১১ লক্ষ টাকাও ফেরত দিয়ে দিয়েছেন। প্রমাণ স্বরূপ কাগজপত্র দেখিয়েছেন পরেশ।তার পরেও তাঁর বিরুদ্ধে ২৫ কোটি টাকার মামলা দায়ের করেছে অক্ষয়ের প্রযোজনা সংস্থা,এই খবরের সত্যতায় সিলমোহর দিয়েছেন অক্ষয় কুমার নিজে।যদিও অন্য খবর , ছবির অভিনেতা-প্রযোজক অক্ষয় কুমারের সংস্থা এবং পরেশের মধ্যে কোনও চূড়ান্ত চুক্তি হয়নি। এমনকি ছবির চিত্রনাট্যও নাকি এখনও চূড়ান্ত হয়নি। উল্লেখ্য অক্ষয়ের মতো এই ছবির স্বত্বাধিকারী প্রযোজক নাদিয়াদওয়ালাও।যিনি এখনও তাঁর অংশের স্বত্ব অক্ষয়কে ছাড়েননি। এই খবর প্রকাশের পরেই ছবির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে।এখান থেকেই দ্বিতীয় সমস্যার সূত্রপাত। কেউ বলছেন, অক্ষয় একা ছবির স্বত্বাধিকারী নন, তেমনি ছবির পরিচালক প্রিয়দর্শনের দাবি,নাদিয়াদওয়ালা নাকি মিথ্যা বলছেন।

আদৌ তিনি এই ছবির সঙ্গে কোনোভাবেই আর যুক্ত নন।প্রথম দুটো সফল ফ্র্যাঞ্চাইজির পর হেরা ফেরি’র সমস্ত স্বত্ব বরাবরের জন্য ১০ কোটি টাকার বিনিময়ে অক্ষয় কুমার কিনে নিয়েছেন। সেই আইনি কাগজ দেখে তবে প্রিয়দর্শন ছবি পরিচালনায় রাজি হয়েছেন।