
নিয়ম না মেনে কলকাতার অনেক ভবনকে হেরিটেজ তকমা দেওয়া হয়েছে। দেখা হয়নি বৈজ্ঞানিক ও ঐতিহাসিক গুরুত্ব।
টিক টু মেয়র অনুষ্ঠানে হেরিটেজ রক্ষা নিয়ে প্রশ্নে বাম আমলকে আক্রমণ করেছেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেছেন নেতাজি চা খেতে গিয়েছিলেন বলে সেই বাড়িকে হেরিটেজ করা হয়েছে। এখন রাজ্য হেরিটেজ কমিশন অনুমতি দিলে তবেই কোনও ভবনকে হেরিটেজ করা হয়। আর্কিটেকচার ভ্যালু এবং ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে গ্রেড নির্বাচন করা হবে। স্পেশ্যাল কিছু বিকল্প ব্যবস্থা করার চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন মেয়র।
আনন্দপুর, কাশীপুর, উল্টোডাঙা, বেহালার মত জায়গায় খাটাল সমস্যা নিয়েও মুখ খুলেছেন ফিরহাদ হাকিম। তার কলায় ক্যাটল ডিভিশনকে চিঠি দিতে হবে খাঈল আছে বলে। কলকাতা পুরসভার কোনও ক্ষমতা নেই।
