গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Murshidabad বিডিও অফিসে হামলায় অভিযুক্তদের বীরের সম্মান

    বিডিও অফিসে হামলায় অভিযুক্তদের বীরের সম্মান

    0
    92
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ফরাক্কায় বিডিও অফিসে তাণ্ডবের ঘটনায় গ্রেফতার ৬ অভিযুক্ত জামিন পেতেই বীরের সম্মান দেওয়া হয়েছে বলে অভিযোগ। জেল থেকে বেরতে গলায় মালা পরিয়ে তাঁদের বরণ করা হয়। বুধবার জঙ্গিপুর আদালত ৬ অভিযুক্তর জামিন মঞ্জুর করে।
    এরপর জঙ্গিপুর জেল থেকে বেরতেই তাঁদের মালা পরিয়ে সংবর্ধনা দেন তৃণমূল নেতৃত্ব। উপস্থিত ছিলেন ফরাক্কা ব্লক তৃণমূল কংগ্রেসের বিশেষ অবজার্ভার ততা বিধায়কের দাদা কাউসার আলি, তৃণমূল শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি অরুণাময় দাস, তৃণমূল কংগ্রেস নেতা বাবলু ঘোষ সহ ফরাক্কা ব্লক তৃণমূলের একাধিক নেতা কর্মী। এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগে ফরাক্কা বিডিও অফিসে ভাঙচুরের ঘটনা ঘটে। তণমূল বিধায়ক মণিরুল ইসলামের উপস্থিতিতে ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ।
    ভাঙচুরের ঘটনায় ৬ জনকে গ্রেফতার করলেও মণিরুল ইসলামের নাম এফআইআরে ছিল না বলে অভিযোগ করে বিজেপি।