যুদ্ধবিরতি চেয়েছিলেন হিজবুল্লা প্রধান নাসরাল্লা : লেবানন 

0
713
যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়ার আগেই হিজবুল্লা প্রধান হাসান নাসরাল্লাকে নিকেশ করে দিয়েছে ইজরায়েল সেনা।
এমনই দাবি করেছেন লেবাননের বিদেশমন্ত্রী আবদাল্লা বাও হাবিব। বৃহস্পতিবার লেবাননের বিদেশমন্ত্রী জানিয়েছেন, হাসান নাসরল্লা যুদ্ধবিরতিতে রাজি হয়েছিলেন। সেই মতো লেবাননের হাউস স্পিকার নাবিহ বেরি হিজবুল্লার সঙ্গে কথা বলেন। তাঁরা এই বোঝাপড়ার বিষয়টি আমেরিকা এবং ফরাসি কর্তৃপক্ষকে জানান। দুই দেশ তাঁকে বলেছে, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিজেও এই বিষয়ে রাজি।২৭ সেপ্টেম্বর লেবাননের রাজধানী বেরুটের দক্ষিণ দিকের শহরতলিতে হিজবুল্লার ভূগর্ভস্থ বাঙ্কার লক্ষ্য করে হামলা চালায় ইজরায়েল। জানা গিয়েছে, সেই সময় ওই বাঙ্কারেই ছিলেন হাসান নাসরল্লা। হিজবুল্লা দাবি করে, ইজরায়েলি হানাতেই মৃত্যু হয়েছে তাঁর। ইজরায়েলের তরফেও একই দাবি করা হয়।